বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার


DhakaReport24.com || 2026-08-09
বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

চট্টগ্রামের আনোয়ারায় চাচাতো ভাইয়ের টিনশেড ঘরে আগুন লাগার খবরে নিজ ঘরের আইপিএস থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে জামাল হোসেন (৪৯) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

বার (৮ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের পাতুলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন স্থানীয় আলী আহমদের পুত্র। তিনি আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে নিহত জামালের চাচাতো ভাই মো. মুজিবের টিনশেড ঘরে আগুন লাগে। এসময় প্রতিবেশীসহ সবাই আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত থাকে। জামাল ঘটনাস্থলের পাশে নিজের ঘরে আইপিএসের লাইন বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎস্পর্শে মারা যান।

বারখাইন ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে সবাই নিয়ন্ত্রণে কাজ করছিলেন। সেখানে জামাল হোসেন ঘরের আইপিএসের লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যান।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম