দক্ষিণ চট্টলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে বই উৎসব সকাল ১০ টায় শুরু হয়েছে।
১ লা জানুয়ারি রোজ রবিবার সরকার ঘোষিত "বই উৎসব" কর্মসুচী ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় শুভ উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারি ও ইকরা ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ঠ ব্যবসায়ী জনাব মোহাম্মদ বাহার উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের সম্মানিত অধ্যক্ষ জনাব জামাল উদ্দিন ভুইয়া সুমন, উপাধ্যক্ষ মোহাম্মদ ফরিদুল আলম, সিনিয়র শিক্ষক আব্দুল হক,জমির উদ্দিন, মোহাম্মদ এহেসান ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের এম ডি মোহাম্মদ আব্বাস উদ্দীন, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাসহ অসংখ্য ছাত্র-ছাত্রী।
বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ বাহার উদ্দিন বলেন - বই জ্ঞানের উৎস, বই সৌন্দর্যের প্রতীক। নৈতিক আর্দশ, মানসিক বিকাশ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য বইয়ের গুরুত্ব অপরিসীম। আজকে বছরের প্রথম দিনে প্রিয় ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে পেয়ে আমার অত্যন্ত ভালো লাগছে। সেসাথে যারা কষ্ট করে স্কুলে উপস্থিত হয়ে বই উৎসব অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমন্ডিত করেছেন তাদের সকলের প্রতি নববর্ষের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম