ঢাকা গুলশান-১ নিজস্ব কাযার্লয়ে এশিয়ান টেলিভিশনের ১০ম পূর্তি উৎসব ও প্রতিনিধি সম্মেলন ২৯ ডিসেম্বর নান্দনিক পরিবেশে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান মোহাম্মদ হারুন আর রশিদ কে ফুলেল শুভেচ্ছা ও কোভিড১৯ বই উপহার দেন ঢাকা রিপোর্ট ২৪ ডম কমের ক্রাইম রিপোর্টার ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দীন।
১০ম বর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশন এর চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন উর রশিদ (সিআইপি ) এমপি।
অনুষ্ঠানে এশিয়ান টেলিভিশনের এমডি, ডিএমডি, বার্তা প্রধান, অনুষ্ঠান প্রযোজক, বিজ্ঞাপন ম্যানেজার, নিউজ এডিটর, মার্কেটিং ম্যানেজার সহ চ্যানেলের উচ্চ পদস্থ কর্মকর্তাগন দিক- নিদের্শনা মুলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা - উপজেলা থেকে আগত প্রায় ২০০ প্রতিনিধি ১০ম পূর্তি উৎসব ও প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ প্রতিনিধিগণ বিভিন্ন অভিযোগ, দাবী- দাওয়া ও সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। কেউ কেউ কাজের অভিজ্ঞতা ও সফলতার গল্পও শুনান।
পরিশেষে ২০জন প্রতিনিধিকে বিভিন্ন ক্যাটাগরীতে গুরুত্বপূর্ণ অবদান ও ভুমিকা রাখায় তাদের কাজের স্বীকৃতিস্বরুপ মাননীয় চেয়ারম্যান ও উপস্থিত অতিথিগন মাধ্যমে সম্মাননা স্মারক দেওয়া হয়। তাছাড়া টিভি চ্যানেলে কাজ করতে গিয়ে বা খবর সংগ্রহ করতে গিয়ে কোন প্রতিনিধি আহত বা নিহত হলে তাদের পরিবারকে অনুদান দিতে একটি কল্যাণ ফান্ড করার ঘোষণা দেন চেয়ারম্যান মোহাম্মদ হারুন আর রশিদ।
১০ম পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন টিভি চ্যানেল ও মিডিয়ার কর্মকর্তা এবং প্রতিনিধিগন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। তখন অনুষ্ঠানে ঢাকা রিপোর্ট ডম কমের পক্ষ থেকে ক্রাইম রিপোর্টার মোহাম্মদ আব্বাস উদ্দীন তার সম্পাদিত "কোভিড১৯ করোনায় বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি" বই টি এশিয়ান টেলিভিশন চেয়ারম্যান মোহাম্মদ হারুন উর রশিদ (সিআইপি) এমপি কে উপহার দেয়। সাথে লোহাগাড়া উপজেলা এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। চেয়ারম্যান হারুন আর রশিদ বইটি উপহার পেয়ে সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দীনকে আন্তরিক ধন্যবাদ জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম