সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিলেন চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের বড় মিয়াজী পাড়ার, চুনতি আনসার ভিডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুসলিম উদ্দিনের প্রথম ছেলে আব্দুল্লাহ আল সাবিত।
তিনি চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ছাত্র।
বিগত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) সকাল ৯টায় টেকনাফ শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক এক কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন সাবিত।
‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সটিম বাংলা’র আয়োজনে এবার বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন ৩২ জন সাহসী প্রতিযোগী। তাদের মধ্যে সাবিতের অবস্থান মোটামুটি ভাল ছিল। তার এই দুঃসাহসিক দীর্ঘ সাতারের জন্য তার বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা প্রথমে ভয় পেলেও পরে সকলেই আনন্দিত হয়েছে।
আবদুল্লাহ আল সাবিত বলেন, প্রথম বারের মতো সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিলাম। সমুদ্রে অনেক বড় বড় ঢেউ ছিল। তাছাড়া কুয়াশা ও বাতাস অনেকটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। তবে ভয়কে জয় করে আল্লাহর নাম নিয়ে শাহপরীর দ্বীপ থেকে সাঁতার শুরু করি। আল্লাহর রহমতে সুস্থভাবে প্রতিযোগিতা শেষ করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। আশাকরি আগামীতে প্রথম স্থান অর্জন করবো ইনশাআল্লাহ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম