শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান


মোহাম্মদ আব্বাস উদ্দিন, ক্রাইম রিপোর্টার:
DhakaReport24.com || 2022-12-27 19:15:45
সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান

দক্ষিণ চট্রগ্রাম সাতকানিয়া উপজেলার মিঠার দোকান এলাকায় M.T.M নামে একটি অবৈধ  ইটভাটা গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

গত ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক নুর হাসান সজীব।

এছাড়াও সাতকানিয়া থানার এসআই সামছুদৌহা, সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্ণায়েন এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানায়, সাতকানিয়ায় আরো বেশ কয়েকটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের নিয়মবিধি তোয়াক্কা না করে এবং লাইসেন্স না দিয়ে ব্যবসা পরিচালনা করছে। খুব শিঘ্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম