শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

আল্লামা ফৌজুল কবির (রহঃ) এর ৬ষ্ঠ ঈছালে সাওয়াব মাহফিল ও ইসলামি শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত


মোহাম্মদ আব্বাস উদ্দিন, ক্রাইম রিপোর্টার:
DhakaReport24.com || 2022-12-26 14:22:15
আল্লামা ফৌজুল কবির (রহঃ) এর ৬ষ্ঠ ঈছালে সাওয়াব মাহফিল ও ইসলামি শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী চুনতি নারিশ্চার প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুহাম্মদ ফৌজুল কবির (রহ:) এর ৬ষ্ঠ ঈছালে সাওয়াব উপলক্ষে “ইসলামি শিক্ষা সম্মেলন ও দো’য়া মাহফিল ২০২২” গত ২৪ ডিসেম্বর, শনিবার সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

সমাপনী অধিবেশনে প্রধান আলোচক হিসেবে নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব শাহজাদা মাওলানা ফানাফিল্লাহ বিন আজাদ; সভাপতির আসন অলংকৃত করেন বিশিষ্ট আলেমেদ্বীন, গবেষক, শাহজাদা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইসমাঈল কবির ইমামী।

তৃতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আ’লা মুহাম্মদ হোছামুদ্দিন; বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন জনাব আলহাজ্ব মাওলানা গোলাম রসুল ক্বমরী, পীর সাহেব কলাউজান; সভাপতিত্ব করেন আল্লামা ফৌজুল কবির রহঃ এর সুযোগ্য পুত্র,  ইসলামিক স্কলার বিশিষ্ট গবেষক ড. মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন মাহি।

দ্বিতীয় অধিবেশনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  জনাব মোহাম্মদ শাহজাহান।এতে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্ণিং বডির সভাপতি, লোহাগাড়া উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এম. ইব্রাহিম কবির।শিক্ষা সম্মেলন ও দোয়া মাহফিলে বিভিন্ন অধিবেশনে ধারাবাহিকভাবে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিউদ্দীন মাহবুব, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদী; বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আইয়ুব আলী আনসারী; বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ইসমাইল হোসেন কুতুবী, জনাব মাওলানা মুহাম্মদ হোসাইন কবির প্রমুখ। তাছাড়া সম্মেলন ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক ও এলাকার জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন

শিক্ষা  সম্মেলনে সমাজসেবা ও শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য চারজনকে সম্মেলনে গুণীজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তৎমধ্যে ইসলামী শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য ড. আল্লামা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান হাফিজাহুল্লাহ, সাবেক অধ্যক্ষ, বায়তুশ শরফ আদর্শ কামিল (এম,এ) মাদরাসা, চট্টগ্রাম; মানব ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  জনাব এম. ইব্রাহিম কবির, শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য জনাব ড. সুমনপ্রিয় ভিক্ষু, উপাধ্যক্ষ, পূর্ব সাতবাড়ীয়া বেপারীপাড়া রত্নাঙ্কুর বিহার, চন্দনাইশ, চট্টগ্রাম; এবং দ্বীনি সেবা ও সমাজ সংস্কারে বিশেষ অবদানের জন্য চুনতি নারিশ্চার কৃতি সন্তান  জনাব মাওলানা সুলতান আহমদ কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।

সম্মেলনে ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট  হয়ে একজন অমুসলিম ভাই (সুমন ধর) বর্তমান নাম: মুহাম্মদ আব্দুর রহমান ইসলামের সুশীতল ছায়াতলে আসেন। তাঁকে কলিমা পাঠ করান বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন (মাহি)।

সম্মেলন ও দোয়া মাহফিলে প্রথম অধিবেশনে খতমে কোরআন ও দোয়া পরিচালনা করেন আল্লামা ফজলুল্লাহ আদর্শ মাদরাসার সহ সুপার হাফেজ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন; মিলাদ ও ক্বিয়াম পরিচালনা করেন আল্লামা ফজলুল্লাহ আদর্শ মাদরাসার সুপার জনাব মাওলানা মুহাম্মদ ইসমাইলসহ অন্যন্যরা।

আল্লামা মুহাম্মদ ফৌজুল কবির (রহ) পরিবারের পক্ষ থেকে সকল অতিথি, আলোচক বৃন্দ, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত ব্যক্তিবর্গ, এলাকাবাসী, আইন শৃঙ্খলা সদস্য বর্গ এবং সকল বিভাগের স্বেচ্ছা সেবকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন আল্লামা ফৌজুল কবির রহঃ এর সুযোগ্য পুত্র ও লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব এম ইব্রাহিম কবির ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম