শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের শ্রদ্ধা


মু. সগীর মাহমুদ
DhakaReport24.com || 2022-11-16 10:36:30
বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন, চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যগণ। মঙ্গলবার দুপুরে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম। এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন, নব নির্বাচিত সদস্য কাজী আবদুল ওহাব, আবুল কাশেম চিশতি, মো. নুরুল মোস্তফা সিকদার, বোরহান উদ্দিন মো. এমরান, আবু আহমদ চৌধুরী, দেবব্র্রত দাশ, ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, আকতার উদ্দিন মাহমুদ, এইচ. এম. আলী আবরাহা, এস. এম. আলমগীর চৌধুরী, মোহাম্মদ এরফানুল করিম চৌধুরী, প্রদীপ রনজন চক্রবর্তী, আবদুল আলীম, আ ম ম দিলসাদ ও মুহাম্মদ ছিদ্দিকুর রহমান।

সংরক্ষিত মহিলা আসনের সদস্য দিলোয়ারা ইউসুফ, মোছাম্মৎ ফারহানা আফরীন জিনিয়া, মোস্তফা রাহিলা চৌধুরী, রওশন আরা বেগম ও  সুরাইয়া খানম। পুষ্পস্তবক অর্পণের পূর্বে স্থানীয় ইমামের পরিচালনায় উপস্থিত সকলেই দোয়া ও মোনাজাতে অংশ নেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম