চট্টগ্রামের লোহাগাড়ায় এক চায়ের দোকানীর নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তি আমান উল্লাহ (৪০) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাটখোলা মুড়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা।
সম্প্রতি ১ নভেম্বর সকালে আমান উল্লাহ তার কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়। কিন্তু কর্মস্থলে পৌঁছানোর পূর্বেই সে নিখোঁজ হয়ে যায়। আত্মীয় স্বজন আমান উল্লাহকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরও না পেয়ে লোহাগাড়া থানার অফিসার ইন-চার্জকে মৌখিকভাবে জানানো হয়েছে। পরবর্তীতে সাধারণ ডায়েরী করা হবে বলে জানান নিখোঁজের মামা শ্বশুর মোহাম্মদ হাসান। হাসান সাংবাদিককে জানান, নিখোঁজ ব্যক্তি পরিবারের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
আমান উল্লাহ ৩ সন্তানের জনক। অনেক খোঁজাখুজির পরও তার কোনো হদিস না পেয়ে তার পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম