শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

কর্ণফুলীতে সড়কের পাশ থেকে  হাত বাঁধা অজ্ঞাত লাশ উদ্ধার  


মু সগীর মাহমুদ, চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-09 13:55:45
কর্ণফুলীতে সড়কের পাশ থেকে  হাত বাঁধা অজ্ঞাত লাশ উদ্ধার   

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড় মাঝির সড়কের পাশ থেকে  অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে বারটায়  দিকে বড় মাঝির  রাস্তার পাশ থেকে   লাশটি উদ্ধার করা হয়েছে।

কর্ণফুলী জোনের সহকারী কমিশনার অতনু বলেন, সকালে  সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির হাতের সাথে গলায়  বেল দিয়ে বাঁধা ছিল।

তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম