শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্রগ্রামে সীরাত অনুষ্ঠানের এবারের বাজেট তিন কোটি


লোহাগাড়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-30 21:34:45
চট্রগ্রামে সীরাত অনুষ্ঠানের এবারের বাজেট তিন কোটি

লোহাগাড়া উপজেলার চুনতির ঐতিহাসিক  ১৯ দিন ব্যাপী ৫২তম সীরাত মাহফিল ৮ অক্টোবর শনিবার শুরু হচ্ছে। প্রতিবারের মত এবারও মাহফিল পরিচালনা কমিটি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এই সময় এবারের বাজেট তিন কোটি বলে জানান। যা গত বছরের তুলনায় পঞ্চাশ হাজার বেশি। 

শুক্রবার (৩০সেপ্টেম্বর ) বাদ আসর সীরাত মাহফিলের নিজস্ব কার্যালয়ে আন্তর্জাতিক ইসলামিক বিশ্বিবিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মু. যাহেদুর রহমান এর সঞ্চালনায় ও মতোয়াল্লী কমিটির সভাপতি শাহযাদা মাওলানা হাফিজুল ইসলাম মু. আবুল কালাম আজাদ'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন, ইসমাইল মানিক, শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার,  অলিকুল শিরোমনি আশেকে রাসুল (স:) মোজাদ্দেদে মাহফিল সীরাতুন্নবী (স:) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ:) ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে রাসূল (স:) এর শানে এ ১৯৭২ সনে মাহফিল প্রবর্তন করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম