আলহাজ্ব গোলাম ফেরদৌস রুবেল- চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন-২০২২ ইং সাতকানিয়া উপজেলার সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।মনোনয়ন ফরমও বৈধ বলে স্বীকৃতি পেয়েছেন। প্রতীক পেয়েছেন হাতি।মনোবল ও ভোটারের স্বতঃস্ফূর্ত সমর্থনের কারনে মনোনয়ন প্রত্যাহার না করে নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে দৃঢ সংকল্পবদ্ধ তিনি।
মনোনয়ন ফরম জমাদান ও যাচাই বাছাই কালে ও প্রতীক ররাদ্ধের দিন তাহার সাথে সুশীল সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি শুভাকাঙক্ষীরা উপস্থিত ছিলেন।
গোলাম ফেরদৌস রুবেল চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার সতিপাড়ার স্বমহিমায় প্রস্ফুটিত ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাহার বাবা মরহুম নকি গোলাম বশির ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর ও স্বনামধন্য দৈনিক ইত্তেফাক পত্রিকার আজীবন কর্মরত নির্বীক সংবাদ কর্মী।তাহার বড় ভাই গোলাম সারোয়ার আজাদ একজন নিবেদিত সংবাদকর্মী ও মেঝ ভাই গোলাম ফারুখ ডলার যিনি চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।
তাহার চাচাত ভাই মো,ওসমানুল হক একজন মুক্তিযোদ্ধা,আইয়ুবুল হক প্রকৌশলী, মোজাম্মেল হক সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি,রকিবুল হক দিপু একজন বিশিষ্ট ব্যাংকার। ছোট চাচা রফিকুল কাদের একজন মুক্তিযোদ্ধা ও চাচাত ভাই হুমায়ুন কাদের ও একজন মুক্তিযোদ্ধা।
রুবেল এর বোন,ভাগ্নে ও ভাগীনাদের দেশের জন্য অবদান স্বরন রাখার মত।যারা করোনাকালীন সময়ে করোনা রোগীদের যাতায়াতের জন্য ২টি অ্যাম্বুলেন্স দান করেছিলেন।তাহার সহধর্মিণী একজন স্কুল শিক্ষিকা ও বড় মেয়ে এমবিবিএস পাশ করে চিকিৎসাসেবায় নিয়োজিত।
তাহার শ্বশুর বাড়ির খ্যাতি দেশসেরা।তাহার শ্বশুর স্বনামধন্য আইনজীবি মরহুম আলহাজ্ব মোখতার আহমদ চৌধুরী,শাশুড়ি চৌধুরী বংশের মেয়ে।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাঈনুদ্দীন হাসান চৌধুরী,বাংলাদেশ সেনা বাহিনীতে কর্মরত বিগ্রেডিয়ার জেনারেল রোকুনুদ্দীন হাসান চৌধুরী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক নঈমুদ্দীন হাসান চৌধুরী দিনার,ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক ফরহাদ উদ্দীন হাসান চৌধুরী মারুফ,সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন হাসান চৌধুরী ও তাদের বোন আইনজীবি,আরেক ভাই ব্যাংকার হলেন রুবেল সাহেব এর শ্বশুর এডভোকেট আলহাজ্ব মোখতার আহমদ চৌধুরীর ছেলে-মেয়ে।
গোলাম ফেরদৌস রুবেল মদীনা আওয়ামী ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক,সাতকানিয়া উপজেলার ডেইরী ফার্ম এসোসিয়েশনের সাধারন সম্পাদক,উপজেলা দুগ্ধ উৎপাদন ও বিপিনন সমবায় সমিতির সভাপতি । এছাড়াও বিভিন্ন সামাজিক, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা রয়েছেন তিনি।
গোলাম ফেরদৌস রুবেল এবারের জেলা পরিষদ নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়নে ও মানবতার কল্যাণ সাধনের মহৎ উদ্দেশ্যে বলীয়ান হয়ে তিনি প্রার্থী হয়েছেন। এলাকার উন্নয়নে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করার মনকামনা পুরন করতে চান তিনি।
জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম ফেরদৌস রুবেল জানান,আমার মার্কা হাতি। আমি দলমত নির্বিশেষে সকলের দোয়া চাই,ভোটারের ভোট চাই, সহযোগীতা চাই। আমি আর্তমানবতার কল্যানে কাজ করতে এবারের নির্বাচনে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করছি।দেশের সার্বিক উন্নয়নে পুরুষের পাশাপাশি মা-বোনদের জীবন জীবিকার তাগিদে কাজ করে যাব ইনশাআল্লাহ ।জাতির জনকের আদর্শ বুকে ধারন করে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি মাঠে- ময়দানে কাজ করতে চাই।
নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন ও নারীর জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করব। শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রকার প্রশিক্ষণ গ্রহন করে যাতে নারীরা সুদক্ষ হয়ে গড়ে ওঠে সেই লক্ষ্যে কাজ করে যাব। এছাড়া কর্ম ক্ষেত্রে যাতে নারীরা আরও দক্ষ হতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশু ব্যাবস্থা নিব।
তিনি সকল ভোটারদের উদ্দ্যেশে বলেন, আমি জেলা পরিষদের সদস্য পদে পদপ্রার্থী হয়েছি। আগামী ১৭ অক্টেবর জেলা পরিষদ নির্বাচনে আপনাদের মুল্যবান ভোট হাতি প্রতীকে দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।সকলের ভালবাসা, সমর্থন ও দোয়া আমার বিজয়ের পথে পাথেয়। আমি শতভাগ আশাবাদী আমি জেলা পরিষদের সদস্য পদে বিজয়ী হবো ইনশাআল্লাহ।