শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

যুবলীগ থেকে পদত্যাগ করলেন কর্ণফুলীর শাহরিয়ার মাসুদ


সগীর মাহমুদ - কর্নফুলী, চট্রগ্রাম
DhakaReport24.com || 2022-09-28 11:13:45
যুবলীগ থেকে পদত্যাগ করলেন কর্ণফুলীর শাহরিয়ার মাসুদ

পদত্যাগ করলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের উপ দপ্তর সম্পাদক শাহরিয়ার মাসুদ। গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তার পদত্যাগপত্রের কপি উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের কাছে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করে পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক।

সূত্র জানায়, উপজেলার সব ইউনিয়নে চলছে ত্রি-বার্ষিক সম্মেলন। এতে চরপাথঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদ পেতে তিনি আগ্রহী। এজন্য স্বেচ্ছায় উপজেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক পদ থেকে শাহরিয়ার পদত্যাগ করেছেন।

পদত্যাগের সত্যতা নিশ্চিত করে শাহরিয়ার বলেন, দীর্ঘদিন যাবত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে যুবলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে পালন করেছি। এবার তৃণমূলের হয়ে ওয়ার্ড আওয়ামী লীগে কাজ করতে চাই।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি-সম্পাদকের কাছেও চিঠির অনুলিপি প্রেরণ করেছেন বলে জনা যায়।