দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমনে এক মহিলা চা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার চরতী ইউনিয়নের গদারঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত চা শ্রমিকের নাম ফাতেমা বেগম (৪২)। তিনি উপজেলার চরতী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্যম দুরদুরী নতুন পাড়া এলাকার মোহাম্মদ সেলিমের স্ত্রী।
উপজেলার চরতী ইউনিয়নের চেয়ারম্যান মো,রুহুল্লাহ চৌধুরী জানান, দুরদুরী এলাকার সেলিমের স্ত্রী ফাতেমা বেগম পাহাড়ী এলাকায় অবস্থিত চা বাগানে শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের ন্যায় আজ মঙ্গলবার বিকালে বাগানে কাজ শেষে অন্যদের সাথে বাড়ি চলে আসার পথে গদারঘোনা নামক রাস্তায় আসলে পাহাড়ী জঙ্গল হতে বন্যহাতির দল তার সামনে পড়ে যায়। হাতির দল দেখে অন্যরা পালিয়ে প্রানে বাচলেও ফাতেমাকে হাতির দল আছড়িয়ে ওই স্থানে মেরে ফেলে।
সাতকানিয়ার মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো,মামুন মিয়া হাতির আক্রমনে এক মহিলা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম