শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় এক হাজার ইয়াবাসহ গ্রেফতার ১


মামুনুল হক - দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-26 15:58:45
সাতকানিয়ায় এক হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছেন।গত রবিবার (২৫ সেপ্টেম্বর)দিবাগত রাতে ওই মাদক কারবারী যুবককে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পুলিশসুত্রে জানাযায় গত রবিবার দিবাগত রাতে সাতকানিয়া থানার উপ পরিদর্শক( এসআাই) মো,দুলাল হোসেন পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে  উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুর দিঘীর বাজারের হাজী ছগীর আহমদ অটো গ্যাস ষ্টেশনের সামনের এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন নামক বাসের F-1নং সিটে বসা মো,সেলিম(৩৭) নামের এক যুবককে তল্লাশী চালিয়ে যুবককের পরিহিত প্যান্টের পকেটে  লুকানো অবস্থায় ১০০০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে থানা পুলিশ।


গ্রেফতারকৃত সেলিম চট্টগ্রামের হাটহাজারী থানাধীন ধলই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব ধলই চুটকা মজুমদার এর বাড়ীর মো,নুরুল ইসলামের ছেলে।


সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন,উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।
উল্লেখ্য যে, সোপর্দিত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। তাহার বিরুদ্ধে হাটহাজারী থানার ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক)মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।