চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাজিক সম্প্রীতি সমাবেশের সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) পিযূষ কুমার চৌধুরী।
সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কণফুলী থানা অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ, জুলধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির আহমদ,জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নুরুল হক, কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান তালুকদার,শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ,বীর মুক্তিযোদ্ধা এম.এন ইসলাম, চরলক্ষ্যা সিরাজুল মনির দাখিল মাদ্রাসা মৌলানা সিরাজুল মোস্তফা উপজেলা অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন নয়ারহাট জামে মসজিদ খতিব মাওলানা আহমদ হোসাইন নিজামী, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন,যুগ্ন আহ্বায়ক কফিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সদস্য সঞ্জয় চৌধুরীসহ অন্যান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।
এসময় কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিযূষ কুমার চৌধুরী বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্থান। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন।’ তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।