শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় ১২০০ পিস ইয়াবাসহ এক তঞ্চঙ্গ্যা মহিলা আটক 


মামুনুল হক- সাতকানিয়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-25 19:20:00
সাতকানিয়ায় ১২০০ পিস ইয়াবাসহ এক তঞ্চঙ্গ্যা মহিলা আটক 

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার দুইশ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক তঞ্চঙ্গ্যা মহিলাকে গ্রেফতার করেছে। শনিবার ২৪ সেপ্টেম্বর ভোর রাতে ওই মহিলাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

জানা যায়, আজ শনিবার সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মো:ইকরামউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুর দিঘীর বাজারের হাজী ছগীর আহমদ অটো গ্যাস ষ্টেশনের সামনের এলাকায় চট্টগ্রামগামী রিলাক্স পরিবহন নামক একটি যাত্রীবাহী বাসের G2 নং সিটে বসা  ক্যাম্রাচিং তঞ্চঙ্গ্যা নামক মহিলাকে তল্লাশী চালিয়ে ওই মহিলার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় বারশত পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ক্যাম্রাচিং তঞ্চঙ্গ্যা (৩২) কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের  কামতাইয়া তঞ্চঙ্গ্যার স্ত্রী।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত মহিলাকে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।   

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম