সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস হতে ৬ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে। গত(২৪ সেপ্টম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলাধীন মৌলভীর দোকান নামক এলাকা হতে সিগারেটগুলো উদ্ধার ও পাচারকারীদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশসুত্রে জানা যায়, গত শনিবার রাতে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক ( এস আই) প্রবীন দেব গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানাধীন কলিয়াইশ ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ মৌলভীর দোকান জামে মসজিদের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর উপর তল্লাশী করে চট্টগ্রামমুখী যাত্রীবাহী পূরবী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৪১০) এর I-1, I-2 সিটে থাকা দুই যাত্রীকে গ্রেফতার করেন।পরে তাদের দেখানো মতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬ হাজার শলাকা বিদেশী সিগারেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হল,চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা ছমদিয়া পুকুর পাড় এলাকার ফকির পাড়ার নুরুল ইসলাম সওদাগরের ছেলে মোঃ মহিউদ্দিন (৫২) ও আব্দুস সালাম বাবুর্চির ছেলে মোঃ মাহফুজ রহমান (৩০)।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, উক্ত ঘটনায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের 25B রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।