শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা


মামুনুল হক - দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-23 19:01:45
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ২২ আগস্ট থেকে শুরু হওয়া মাস ব্যাপী চলমান  কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা-তুজ-জোহরা।


কর্মশালায়  দুর্যোগকালীন সময়ে সংশ্লিষ্ট কমিটি ও কমিউনিটি লোকজনের করণীয়, ক্ষয়-ক্ষতির পরিমাণ হ্রাসকরণ, দুর্যোগ পরবর্তী বিভিন্ন সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদানসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মসালায় সরকারি বেসরকারি বিভিন্ন কার্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারি, আনসার, গ্রাম পুলিশ, বিভিন্ন স্বেচ্ছাসেবিরা অংশগ্রহণ করে।

এসময় সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা বলে, নিজ নিজ স্থান থেকে দুর্যোগ সম্পর্কে  নিজে সচেতন হউন, ছেলেমেয়েদেরকে সচেতন  করুন, পরিবারকে সচেতন করুন, এলাকাবাসীকে সচেতন  হতে হবে। তাহলেই আমরা দুর্যোগের ক্ষয়-ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। তিনি আরো বলেন, সাতকানিয়ার যে কোন দুর্যোগে মোকাবেলায় তারা স্বেচ্চাসেকব টিম হিসাবে এগিয়ে আসবে।