শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

স্কুল ছাত্রীদের উত্যক্ত করায় যুবকের ৬ মাসের করাদন্ড


তাহমিদ কাউছার - লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-23 14:58:15
স্কুল ছাত্রীদের উত্যক্ত করায় যুবকের ৬ মাসের করাদন্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার অপরাধে রিদুয়ান (১৯) নামে এক ইভটিজারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ ভ্রাম্যমাণ আদালতে তাকে সাজা দেন। দণ্ডপ্রাপ্ত রিদুয়ান উপজেলার পুরান থানা এলাকার মুহাম্মদ ইউনুচের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান ইভটিজার রিদুয়ানকে ধরতে গেলে সে  এক আনসার সদস্যকে আহত করে।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ বলেন, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইটে কিছু ইভটিজার এসএসসি পরীক্ষার্থীদেরকে উত্ত্যক্ত করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এসময় স্কুলের গেইটের সামনে থেকে রিদুয়ানকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত ইভটিজারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সাজা প্রদান শেষে উক্ত আসামিকে জেল হাজতে প্রেরণের জন্য লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।