শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানাজা বেগম নিশির সমর্থনে মতবিনিময় সভা


সগীর মাহমুদ - কর্নফুলী, চট্রগ্রাম
DhakaReport24.com || 2022-09-22 22:30:30
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানাজা বেগম নিশির সমর্থনে মতবিনিময় সভা

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বানাজা বেগম নিশির সমর্থনে  এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।


 বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানাজা বেগম নিশিকে চরপাথরঘাটা ইউনিয়নের  খোয়াজনগর গ্রামের ৫নং ওয়ার্ডের  পক্ষ থেকে পুর্ণসমর্থন জানান গ্রামবাসী।নুরুল আবছার কালু সভাপতিত্বে ও আলমাছ খাতুন পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জাহানারা বেগম, শাহাজাহান বেগম,হাছিনা বেগম, বুলু বেগম,আলমাছ খাতুন প্রমুখ। সভায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা  ভাইস চেয়ারম্যান পদে বানাজা বেগম নিশিকে বিজয়ী করতে দল মত নির্বিশেষে কাজ করার আহ্বান জানানো হয়।


এসময় বানাজা বেগম নিশি বলেন, আপনারা যখন সেখানে ডেকেছেন। সেখানেই আমি গিয়েছি।২০১১ সালে আমি যখন মেম্বার ছিলাম তখনও আপনারা খোয়াজনগর থেকে আমার কাছে গিয়েছিলেন।আমি তখনো কাউকে ফেরত দেয়নি। সবসময়ই আপনাদের পাশে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো।এবার ইবিএমে ভোট গ্রহণ হবে। আশাকরি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।