হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. এ. মোতালেব সিআইপি।
পূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বক্তব্য রাখেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ হান্নান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, সাতকানিয়া সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রায়হান ছিদ্দিকী, সাতকানিয়া ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার এস,এম, হুমায়ুন কার্ণায়েন, সাতকানিয়া উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী কাঞ্চন আচার্য্য বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নে পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ প্রমুখ।
এবার সাতকানিয়া উপজেলার ১৭ ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ১৭৪ টি পূজা মন্ডপে পূজার প্রস্তুতি চলছে। সভায় পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন, আনসার বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া আযান ও নামাজের সময় উচ্চ স্বরে গান বাজনা বন্ধ রাখার জন্য পূজা উদযাপন কমিটিকে নিদের্শ প্রদান করেন।