শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে প্রাইভেটকারে করে গরু চুরি!


মিরসরাই প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-20 02:07:00
মিরসরাইয়ে প্রাইভেটকারে করে গরু চুরি!

চট্টগ্রামের মিরসরাইয়ে দিন-দুপুরে প্রাইভেটকারে করে গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের মহালংকা গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে। 

জানা গেছে, বড়দারোগাহাট-কমরআলী সড়কের পাশে দুপুর বেলায় একটি গরু বাঁধা ছিলো। এ সময় একটি প্রাইভেট এসে মহালংকা গ্রামের আলমগীর ভূঁইয়া দুলালের গরুটি গাড়িতে তুলে দ্রুত চলে যায়। দুলাল ওই এলাকার ফিতর ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

আলমগীর ভূঁইয়া দুলাল বলেন, মঙ্গলবার দুপুরে রাস্তার পাশে গরু বেঁধে রেখে আমি মাঠে কাজ করছিলাম। এ সময় গোল্ডেন রঙের একটি প্রাইভেটকার এসে আমার গরুটি তুলে নিয়ে যায়। আমি গাড়ির পেছন পেছন গিয়েও আর রক্ষা করতে পারিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে কারটি উত্তর দিকে চলে গেছে। 

স্থানীয় হাইতকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মো. জামশেদ আলম গরু চুরির সত্যতা স্বীকার করে বলেন, আজ দুপুরে আমার ওয়ার্ডের আলমগীর ভূঁইয়ার একটি গরু প্রাইভেটকারে তুলে নিয়ে গেছে। সংঘবদ্ধ একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কহিনুর হোসেন বলেন, প্রাইভেটকারে করে গরু চুরির বিষয়ে আমি অবগত নই। কেউ অভিযোগও করেনি। তারপরও খোঁজ খবর নিয়ে দেখছি। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম