শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বাঁশখালী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান


মামুনুল হক, দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-20 23:40:00
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বাঁশখালী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মঙ্গলবার (২০ সেপ্টম্বর) দক্ষিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। 

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

উপজেলা প্রশাসনসুত্রে জানা যায়, অবৈধভাবে ছড়া হতে বালু উত্তোলনে করে পুকুর ভরাটে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও বালু পরিবহনে  ব্যবহৃত আনুমানিক ৫০০ ফুট পাইপ ও ভরাটকৃত বালু জব্দ করা হয়। জব্দকৃত পাইপ ও বালু স্থানীয় ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ সেলিমের জিম্মায় দেয়া হয়।  এছাড়া একই ছড়া থেকে বালু উত্তোলনের দায়ে পূর্ব বৈলছড়ির আবু তাহেরের ছেলে মোঃ সেলিম (৩৫) কে আটক করা হয়। পরে উত্তোলিত বালু তাৎক্ষণিক নিলামের মাধ্যমে ১০০০০ টাকা বিক্রয় করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন,জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম