মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪০০ পিছ ইয়াবাসহ এক মহিলা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ। গত (১৯ সেপ্টেম্বর) রবিবার দিবাগত রাত আডাইটায় সাতকানিয়া থানার সদর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশনের সামনের এলাকা থেকে ইয়াবাসহ ওই মহিলাকে গ্রেফতার করা হয়।
থানাসুত্রে জানাযায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সাতকানিয়া থানার সদর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজারের হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর তল্লাশী করে যাত্রীবাহী বাস সেন্টমার্টিন দ্বীপ পরিবহন (ঢাকামেট্রো-ব-১৫-০৯৬২) থেকে মাদক ব্যবসায়ী রাজিয়া বেগম (৩৮) কে গ্রেফতার করেন। পরে তার হাতে থাকা ভ্যানেটি ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৪০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাজিয়া শরিয়তপুর জেলার নড়ীয়া থানার হালইসার ইউনিয়নের সবুজবাগ এলাকার আলী মিয়া দেওয়ানের বাড়ীর মৃত ইকবাল হোসেন এর স্ত্রী।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, গ্রেফতারকৃত ওই মহিলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(খ) মোতাবেক মামলা রুজু করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম