শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে বড় ভাইয়ের মৃত্যু


রাঙ্গুনিয়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-20 15:33:00
রাঙ্গুনিয়ায় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে বড় ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে শাহীন উদ্দীন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর একটা পাঁচ মিনিটের সময় উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার ইছাখালীর লক্ষীরখীল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

জানা যায়, নিহত শাহীনের ছোট ভাই পুকুরের ঘাটে খেলার একপর্যায়ে পানিতে পড়ে যায়। এটা দেখে সে দৌঁড়ে লাফ দিয়ে পুকুর থেকে ছোট ভাইকে পাড়ে তুলে দিতে পারলেও সাঁতার না জানায় সে পুকুরের পানিতে ডুবেই লাশ হলো ১৭ বছরের ওই কিশোর শাহীন উদ্দিন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার গাঁয়ে টি-শার্ট থাকলেও পুকুরের পানি থেকে উদ্ধারের সময় শুধুমাত্র তাঁর পরনে জিন্স প্যান্ট ছিলো বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুজ্জামান সুমন বলেন, "আজ দুপুর একটা পাঁচ মিনিটের দিকে মুঠোফোনে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সাথে সাথেই পুকুরে নেমে কয়েক মিনিটের মধ্যেই আমাদের টিম শাহীন উদ্দিনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আমরা শাহীনের মরদেহ বাসায় পৌঁছে দেই।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম