শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

দক্ষিণ চট্রগ্রামের সাতকানিয়ায় মাছের পোনা বিতরণ


সাতকানিয়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-19 17:08:30
দক্ষিণ চট্রগ্রামের সাতকানিয়ায় মাছের পোনা বিতরণ

নিরাপদ মাছে ভরব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় আজ (১৯ সেপ্টেম্বর) সোমবার সকাল দশটায় উপজেলার নির্বাচিত বিভিন্ন জলাশয়ে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়। 

উপজেলা কর্মকর্তা সৈকত শর্মার সভাপতিত্বে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সাংবাদিক খোকনসহ অন্যান্যরা। এ সময় নির্বাচিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরের পোনা বিতরণ করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম