শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সেনের হাট ব্যবসায়ী সমিতির অফিস উদ্বোধন


মামুনুল হক- সাতকানিয়া ‍প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-17 11:07:30
সেনের হাট ব্যবসায়ী সমিতির অফিস উদ্বোধন

দক্ষিণ চট্টগ্রামের  লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সেনের হাট বাজারের ব্যাবসায়ী সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে। গত (১৬ সেপ্টম্বর) শুক্রবার রাতে উক্ত অফিস উদ্বোধন করা হয়।

উক্ত অফিস উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এরফানুল করিম চৌধুরী। অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা বাজার কমিটির সভাপতি ডা,আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোমেন এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবু তাহের,চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক আবদুল আলীম, ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক, সমাজসেবক নুরুল কবির চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী সেলিম, সমাজ সেবক মিরান হোসেন মিরান, প্রবাসী মাওলানা নুরুল আমিন, ব্যবসায়ী জিয়াউর রহমান, নুরুল আলম কোম্পানি।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ শফিকুর রহমান, ব্যবসায়ী নাজিম উদ্দীন বাচ্চু, নাছির উদ্দীন, মমতাজ উদ্দীন, শাহ আলম, বদিউল আলম, সুরজিত পাল, নাজিম উদ্দীন, লিয়াকত আলী, ফরিদুল আলম, মোস্তাক আহমদ, জসিম উদ্দীন, বেলাল উদ্দীন, বাহার উদ্দীন ভিডিপি প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম