চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতীর বায়ান্নতম উনিশ দিনব্যাপী ঐতিহ্যবাহী আর্ন্তজাতিক সীরতুন্নবী (স:) মাহফিল আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে।
১৪ই সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর জামালখানস্থ রীমা কনভেনশন সেন্টারে মাহফিল উপলক্ষ্যে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে উনিশ দিনব্যাপী সীরাত মাহফিলের অনুষ্ঠান সূচি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মোতাওয়াল্লি কমিটির সভাপতি ও মাহফিলের প্রবর্তক মরহুম শাহ ছাহেব কেবলার দৌহিত্র মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।
উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবচার, মোতাওয়াল্লি কমিটির সহ-সভাপতি মাওলানা কাজী নাছির উদ্দিন, নির্বাহী কমিটির সমন্বয়ক ইসমাঈল মানিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এনামুল হক, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ চৌধুরী, চুনতী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, এডিএম আব্দুল বাসেত, ডা. মাহমুদুর রহমান, চুনতী ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হক, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আনোয়ার কামাল, চুনতী মাদরাসা তোলাবায়ে সাবেকীনের সভাপতি মাওলানা মমতাজুর রহমান, মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, অ্যাডভোকেট মিনহাজুল আবরার, ইদ্রিস মিনহাজ, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের, তৈয়বুল হক বেদার, কাজী আরিফুল ইসলাম, জাহেদুর রহমান, কাশশাফুল হক শেহজাদ সহ সীরত মাহফিল ও শাহ্ সাহেব ভক্ত-অনুরক্ত কয়েকহাজার ধর্মপ্রাণ তৌহিদি জনতা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম