তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে যাওয়ায় লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ সেপ্টেম্বর সকালে উপজেলার পদুয়া তুলাতলি স্কুল গেইট থেকে শুরু হয়ে মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ পদুয়া বাজার প্রদক্ষিণ করে সিকদার দিঘির পাড়ে গিয়ে শেষ হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি এস.এম জাকারিয়ার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ছলিম উদ্দিন খোকন চৌধুরী।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্র নেতা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী এম আবদুর রহিম।উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইসহাক কোম্পানীর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাশেদুল হক, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন কোম্পানি, চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল কবির সওদাগর, চরম্বা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মমতাজুর রহমান, পদুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম, পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ জিয়াবুল হোসেন, উপজেলা যুবদল নেতা নাছির উদ্দিন, পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসেন, পদুয়া ইউনিয়ন বিএনপি নেতা জানে আলম সিকদার, উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন, যুবদল নেতা সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সাইমুন মুহাম্মদ সেলিম, চরম্বা ইউনিয়ন যুবদল নেতা মুহাম্মদ ফোরকান প্রমুখ।
এছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্র দলসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম