শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় মুরাদেরঘোনা স্কুলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন


DhakaReport24.com || 2022-09-13 15:47:00
রাঙ্গুনিয়ায় মুরাদেরঘোনা স্কুলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর দুপুরে বঙ্গবন্ধু কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার বলেন, এ “বঙ্গবন্ধু কর্নার” এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ সবাই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে সক্ষম হবে"।

নবনির্মিত এ “বঙ্গবন্ধু কর্নার” এ রয়েছে দুর্লভ সব আলোকচিত্র। সেখানে সাদাকালো ফ্রেমে আলো-ছায়ার মধ্যে তুলে ধরা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কনিষ্ট পুত্র শেখ রাসেলকে । আলোকচিত্রে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর জন্ম, শৈশব-কৈশোর, কলেজ জীবন, ’৫৪ এর নির্বাচন থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম, দেশ গঠনসহ দুর্লভ সব আলোকচিত্র। এছাড়া রয়েছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বিষয়ে লেখা বই, ৫২ এর ভাষা আন্দোলন'সহ ঐতিহাসিক সব বিষয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই বঙ্গবন্ধু কর্নারে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দুল বারী, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন,  বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার, ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম সোহেল, রবিউল ইসলাম সান প্রমুখ।

উদ্বোধনকালে অতিথিবৃন্দরা "বঙ্গবন্ধু কর্নার" এর আলোকচিত্র প্রদর্শনীর পরিদর্শন করেন এবং ভূয়সী প্রশংসা করেন তাঁরা।

 ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম