শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ডিডিএম কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে সেবা গ্রহীতাদের ভোগান্তি


মামুনুল হক, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-13 15:24:00
ডিডিএম কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে সেবা গ্রহীতাদের ভোগান্তি

দুর্যোগ ব্যবস্থাপনা আইনের আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে চট্টগ্রামে সাতকানিয়ায় কর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার ১২ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় প্রাঙ্গণে তারা এই কর্মবিরতি পালন শুরু করেন। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন বলে জানান তারা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সৃষ্টির পর থেকে প্রথম যে জনবল ছিল এখন পর্যন্ত সে জনবলই আছে। যে কারণে আমাদের পদের উন্নতি এখনও করা হয়নি। দুর্যোগ ব্যবস্থাপনা  বিভাগ যুগোপযোগী করার জন্যই আমাদের এ আন্দোলন। আমরা বিশ্বাস করি, যদি আমাদের জনবল বৃদ্ধি করা হয়, তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আরও এগিয়ে যাবে।

আন্দোলনের দাবিগুলো হচ্ছে: দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন। সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ পদোন্নতি বা চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণ করা।

কর্মবিরতি পালন শেষে আগামী ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের  কাছে স্মারকলিপি দেয়ার কথা জানান তারা।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম