দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চুনতি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন জনু।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামের উপস্থিতিতে অভিভাবকদের ৯ ভোটের মধ্যে ৮ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।
এর আগে, গত ১০ই সেপ্টেম্বর বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মো. নুরুল হুদা, নজরুল হুদা, নেজাম উদ্দিন, মোহাম্মদ নুরুচ্ছাফা, মারিয়া বেগম অভিভাবক পদে নির্বাচিত হন।
বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি জয়নাল আবেদিন জনু বলেন চুনতি উচ্চ বিদ্যালয় দক্ষিণ চট্টগ্রাম সহ উপজেলার স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে সদস্যরা আমাকে ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যাবো ।
আগামীতে বিদ্যালয় সঠিক ভাবে পরিচালনায় তিনি সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন। এদিকে জয়নাল আবেদিন জনু বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় চুনতির বিভিন্ন সামজিক সংগঠন, ব্যক্তিবর্গ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম