চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চুনতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ১০ই সেপ্টেম্বর সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাতটায় ভোট গণনা শেষ হয়।
অভিভাবক সদস্য হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেছেন আটজন প্রার্থী। এর মধ্যে সর্বোচ্চ চারশ ভোট পেয়ে প্রথম হয়েছেন সাত নম্বর ব্যালটের প্রার্থী মো. নুরুল হুদা, দ্বিতীয় চার নম্বর ব্যালটের নজরুল হুদা তিনশত ষোল ভোট, তৃতীয় ছয় নম্বর ব্যালটের নেজাম উদ্দিন তিনশত পনের ভোট এবং চতুর্থ পাঁচ নম্বর ব্যালটের মোহাম্মদ নুরুচ্ছাফা পেয়েছেন তিনশত সাত ভোট। সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ চার জন।
অন্য প্রার্থীরা হলেন এক নম্বর ব্যালটের মো. আনোয়ারুল হক, তিনি পেয়েছেন দুইশত নয় ভোট, দুই নম্বর ব্যালটের মোঃ আবরারুল হক মুকুট দুইশত উনষাট ভোট, তিন নম্বর ব্যালটের মোঃ এহছান ছিদ্দিকী একশত ভোট এবং আট নম্বর ব্যালটের শ্যামল সিকদার পেয়েছেন একশত ভোট। এর মধ্যে সংরক্ষিত মহিলা সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধীতায় জয়লাভ করেন মারিয়া বেগম।
স্কুল প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল থেকেই উৎসব মূখর পরিবেশে অভিভাবকরা বিদ্যালয়ে উপস্থিত হন এবং একে একে সবাই তাদের ভোট প্রদান করেন। পুরা পরিবেশ বজায় রাখতে মোতায়ন ছিলো পুলিশ এবং গ্রাম পুলিশের সদস্যরা । এদিকে, ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন, লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাফিকুল ইসলাম জামান এবং চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু।
জানা যায়, অত্র বিদ্যালয়ের ভোটার সংখ্যা বারশত ছিয়াত্তর জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন সাতশত আশি জন। নির্বাচিত অভিভাবক সদস্যের ভোটে নির্বাচিত হবে ম্যানেজিং কমিটির সভাপতি। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম