দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তিন হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ মোট পাঁচজন আসামীক গ্রেফতার করা হয়েছে।গত ৯ই সেপ্টেম্বর শুক্রবার রাতব্যাপী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাভুক্ত ও পলাতক আাসামীদের ও আজ ১০ই সেপ্টেম্বর শনিবার ভোররাতে ইয়াবা কারবারীকে গ্রেফতার করেন।
জানা যায়, সাতকানিয়া থানার উপ-পরিদর্শক প্রবীন কুমার দেব সঙ্গীয় ফোর্স সহ সাতকানিয়া থানাধীন সদর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে যাত্রীবাহী শ্যামলী এন. আর. নামক বাস হইতে মাদক ব্যবসায়ী মোঃ ইলিয়াছ উদ্দিন (৩৩) কে আজ শনিবার ভোর রাতে তিন হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
অপরদিকে সাতকানিয়া থানার এএসআই মোঃ নিজাম মিয়া সঙ্গীয় ফোর্স সহ ফেনী মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ডে দন্ডিত আসামী ফোরকান আহাম্মদ মোর্শেদকে গ্রেফতার করেন।
এছাড়া সাতকানিয়া থানার পেনাল কোড এর এজাহারনামীয় আসামী মাঈন উদ্দিন (২৬) কে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সৈয়দ ওমর বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন।
সাতকানিয়া থানায় এসআই ইকরামুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ কামাল কে গ্রেফতার করেন। ঢেমশা চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই আবু আফছার ভূইয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী আবদুল জব্বার কে গ্রেফতার করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, ইয়াবাসহ গ্রেফতার সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম