শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

তথ্যমন্ত্রী কে ফুলেল শুভেচ্ছা জানালেন জেলা ব্রিকফিল্ড মালিক সমিতি


সাতকানিয়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-10 16:38:30
তথ্যমন্ত্রী কে ফুলেল শুভেচ্ছা জানালেন জেলা ব্রিকফিল্ড মালিক সমিতি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড.হাসান মাহমুদ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত চট্টগ্রাম জেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ। 

গত ৮ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত নয়টায় চট্টগ্রাম সার্কিট হাউসে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা ইটভাটা মালিক সমিতির নব-নির্বাচিত সভাপতি, রাউজানের পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সহ-সভাপতি লোহাগাড়া উপজেলার ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবিদ হোসাইন, নব গঠিত জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম, জেলা নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও লোহাগাড়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সরওয়ার কোম্পানীসহ বিভিন্ন ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দরা।

এ সময় তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ জেলা ইটভাটা মালিক সমিতির সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম