মহেশখালী উপজেলা উত্তরনলবিলা প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ফরিদুল আলমকে (৪৮) একই এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র কালু মাঝি (৫৫) সহ তার ছেলেরা ভূমি দখল বেদখলকে কেন্দ্র করে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে।
জানা যায়, গত ১৫ অগাস্ট সন্ধ্যা পাঁচটা বাজে জমির দখল বেদখলকে কেন্দ্র করে কালু মাঝি, কালু মাঝির পুত্র মনজুর আলম (২৮), ছাদেকুর রহমান (২২) ও মেয়ে নাছিমা বেগম (৪৮) দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষক ফরিদুল আলমের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে শিক্ষক ফরিদুল আলম হাতের বাম বাহু ও ডান হাতের কব্জিতে প্রচন্ড আঘাত পান।
শিক্ষক ফরিদুল আলম জানান, ৭৭৬নং দলিল মূলে পাঁচ শতক ভূমি শিক্ষক মীর হোসেন থেকে ক্রয় করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভোগ দখল করে আসছি। কালু মাঝি আইনী প্রক্রিয়ায় না গিয়ে বেআইনি ভাবে আকস্মিক ঘরে ঢুকে গ্রাম্য অস্ত্র নিয়ে পরপর আঘাত করে আমাকে মাটিতে ফেলে দেয়।
শিক্ষক ফরিদুল আলম অভিযোগ করে বলেন, আমাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, ঘরের বাইরে বের হলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই বিষয়ে কালু মাঝির সাথে যোগাযোগ করে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন,আমি নাকি বন থেকে গাছ কেটে নৌকা বানাই। ফরেস্ট অফিসারকে ফোন করে আমাকে হয়রানি করে। উক্ত ঘটনায় বাদী হয়ে মহেশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি অভিযোগ দায়ের করেছেন শিক্ষক ফরিদুল আলম।
বর্তমান মামলাটি মহেশখালী থানায় তদন্তাধীন আছে বলে নিশ্চিত করেছেন ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম