শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

পটিয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত- অস্ত্র উদ্ধার


দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-05 18:59:30
পটিয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত- অস্ত্র উদ্ধার

দক্ষিন চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের হিলছিয়া গ্রামে গণপিটুনিতে এক  অজ্ঞাতনামা ডাকাত (৩৫) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।গত রবিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে স্থানীয় বাদল চৌধুরীর বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

জানা যায় ,গতকাল রবিবার রাত আড়াইটার দিকে ৫-৬ জনের ডাকাত দল চন্দ্রমোহরী বাড়ির বাদল চৌধুরীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঢুকেই ডাকতরা বাদল চৌধুরী ও তার ছেলেকে মারধর করে। এসময় তারা বাদল চৌধুরীর স্ত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নেয় এবং আলমারি ভেঙে ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে গনপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান,‘মরদেহের নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম