শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

লোহাগাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


লোহাগাড়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-05 17:36:30
লোহাগাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহিম কবির। 

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে শামসুল আলম, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্করসহ লোহাগাড়া'র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ০৬ সেপ্টেম্বর হতে শুরু হতে যাওয়া গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বিষয়ে প্রতিযোগিতার সময়, নানান ধরণের খেলা, পুরস্কার বিতরণ ও আয়োজনের নানান ধরণের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম