শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে ধর্ষণে কিশোরী আত্মসত্ত্বা, থানায় স্বীকারোক্তি


মিরসরাই প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-04 19:28:30
মিরসরাইয়ে ধর্ষণে কিশোরী আত্মসত্ত্বা, থানায় স্বীকারোক্তি

মিরসরাইয়ে লেদু মিয়া (৬০) নামের বৃদ্ধর ধর্ষণে এক কিশোরী আত্মসত্ত্বার অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞেসাবাদে অভিযুক্ত ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। 

রবিবার  দুপরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার দিবাগত রাতে অভিযুক্ত ওই বৃদ্ধাকে উপজেলার খৈইয়াছরা ইউনিয়নের নিজতালুক গ্রামে থেকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, লেদু মিয়া নামে ওই ব্যক্তি বিভিন্ন সময় নানা অজুহাতে কিশোরীদের বাড়িতে আসা যাওয়া করতো। গত ১৩ জুলাই বাড়িতে কেউ না থাকায় কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কেউকে কিছুনা বলার জন্য কিশোরীকে ভয় দেখাই। এরপর গত ২০ আগস্ট কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা ডাক্তারের কাছে নিলে গর্ভবতী বলে ডাক্তার জানায়। পরে কিশোরীর বোন বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা করে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন  জানান, এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় লেদু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে রোববার দুপুরে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে লেদু মিয়া ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলেও জানান তিনি। 

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম