শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা- নিহত ১


দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-04 00:39:00
 নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা- নিহত ১

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কে ঈগল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোঃ সোলাইমান (৪৮) নামের বাসের এক যাত্রী নিহত এবং অন্তত আহত হয়েছেন ৫ জন। 

আজ (৪ সেপ্টেম্বর) রোববার সকাল সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার হাসমত আলীর দোকানের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোলাইমান চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান ৭নং ওয়ার্ডের মুহাম্মদ শফিকুর রহমানের ছেলে।

দোহাজারী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে লোহাগাড়ার আমিরাবাদ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রাম মুখি ঈগল পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় পতিত বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম