শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার


মিরসরাই প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-04 23:25:00
মিরসরাইয়ে পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার

চট্রগামের মিরসরাই থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ইসমাইল (২৮), আব্দুল মালেক (৩৩), জাবেদ হোসেন (৩৪) এবং মোঃ ফিরোজ নামের চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গাছবাড়িয়া এলাকা থেকে গাঁজা সহ দুই আসামি এবং সিআর পরোয়ানা ভুক্ত এক আসামি এবং এর আগে শুক্রবার খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকা থেকে অন্য এক আসামিকে আটক করা হয়। এ সময় তিন আসামির কাছ থেকে ২ কেজি ৩'শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

আটককৃত আসামিরা, ইসমাইল খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকার আবুল কালাম আজাদের পুত্র, আব্দুল মালেক চট্টগ্রাম শহরের খুলশী থানার মাস্টার লেইন ঝিলের পাড় এলাকা আব্দুল হকের পুত্র, জাবেদ হোসেন নোয়াখালী জেলার সদর থানার জামালপুর এলাকার জাকির হোসেনের পুত্র এবং মোঃ ফিরোজ মিরসরাই উপজেলার নাজিরপাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র। 

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, শুক্রবার ও শনিবার পৃথক অভিযানে ২ কেজি ৩'শ গ্রাম গাঁজা সহ ইসমাইল, আব্দুল মালেক এবং জাবেদ হোসেন কে এবং সিআর পরোয়ানা ভুক্ত মোঃ ফিরোজ কে আটক করা হয়।

আসামিদেরকে শনিবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম