আদর্শ ও নৈতিকতা সমন্বয়ে সমাজ প্রতিষ্ঠায় নিবেদিত চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি মিরিখীল উদীয়মান সমাজকল্যাণ পরিষদের সেট-আপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) চুনতি মিরিখীল ফারুকিয়া মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহাগ্রন্থ কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়, তেলাওয়াত করেন অত্র সংগঠনে অফিস সম্পাদক মোঃ মিনহাজ।
উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ সারওয়ার কামাল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ওয়াহিদুল আলম, অত্র এলাকার মেম্বার ও উপদেষ্টা মোঃ জাফর আলম, উপদেষ্টা মোঃ হাসান বাবুল, মৌলানা বেলাল উদ্দিন, মৌলানা জহির উদ্দিন, মোঃ শওকত ওসমান।
চুনতি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন - আমার খুবই লজ্জা হচ্ছে যে "চুনতি মিরিখীল মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে" এ সমস্ত কথা শুনতে, আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যে যার যায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন, এবং যারা মাদকের সাথে জড়িত আছেন তারা সময় থাকতে সাবধান হয়ে যান।
আরও বক্তব্য রাখেন চুনতি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, যুবলীগ নেতা মোঃ জমির উদ্দিন বাবর, মিরিখীল ফারুকিয়া মাদ্রাসার সহকারীর মাওলানা মোহাম্মদ আব্দন নূর, অত্র মাদ্রাসার শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মোরশেদ আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মিরিখীল মেম্বার পাড়া সমাজের সরদার মোঃ ইউনুস, মোঃ পেটান, মোঃ খোরশেদ আলম, একতা কালেকশন এর স্বত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হাসান এবং অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ।
বক্তারা সংগঠনের সকল সদস্যদের একতাবদ্ধ কাজ করা এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হবার অনুরোধ জানিয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম