শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়া পৌরসভার উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ


চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-31 18:19:00
 সাতকানিয়া পৌরসভার উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার উদ্যোগে আজ ৩১ আগষ্ট বুধবার সকাল ১১টায়  উপজেলার ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চুন্নু মাষ্টার স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জকরিয়া’র সভাপতিত্বে  ওয়ার্ড কাউন্সিলর সাইফুল আলম সোহেলের সঞ্চালনায় উক্ত বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি, পৌরসভা ২নং ওয়ার্ড এর কাউন্সিলার খুরশেদুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোছাম্মদ বেবী আক্তার, বিদ্যালয় পরিচালনার সদস্য মো: ইসলাম, আবদুল হান্নান, নাসির উদ্দিন বানু, ছাত্রনেতা মো: ফয়সাল, মো: হোসেন প্রমুখ।

শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, পেন্সিল, স্কেল ও ক্লাস রুটিন দেওয়া হয়। প্রধান অতিথির বক্তেব্যে মেয়র শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনযোগী হওয়ার আহবান জানন এবং পর্যায়ক্রমে শিক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/ গোলাম রাব্বি /আরএএম