দক্ষিন চট্টগ্রামের বাশখালী উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ২ প্রাইভেট হাসপাতাল ও ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে।আজ সোমবার দুপুরে উক্ত অভি্যান পরিচালনা করা হয়।
জানা যায়, আজ সোমবার সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বাঁশখালী উপজেলার পৌরসভা ও চাম্বল বাজারে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নের্তৃত্ব এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় লাইসেন্স না থাকায় দুইটি প্রাইভেট হাসপাতাল যথাক্রমে ন্যাশনাল হাসপাতাল (প্রাঃ) লিঃ চাম্বল ও জেনারেল হাসপাতাল চাম্বল এবং চারটি ডায়াগনস্টিক সেন্টার যথাক্রমে ইউনিক ডায়াগনস্টিক সেন্টার জলদি, মিনি ল্যাব জলদি, মামনি ডায়াগনস্টিক সেন্টার জলদি, মর্ডান ডায়াগনস্টিক সেন্টার জলদি এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।বাশখালী উপজেলাট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান লাইসেন্সবিহীন ২ হাসপাতাল ও ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম