শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

কোটি টাকার ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তার ১


চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-28 23:13:45
কোটি টাকার ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তার ১

দক্ষিন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ আইস মাদকসহ এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (২৮ আগস্ট) রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে মোহাম্মদ এরশাদ  (২৭) ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস মাদকসহ গ্রেপ্তার হয়। এরশাদ উখিয়া উপজেলার থাইংখালী এলাকায় একটি মক্তবের শিক্ষক বলে জানান পুলিশ।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান, উপজেলার মইজ্জ্যারটেক  এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে এরশাদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার মূল্য অনুমানিক ১ কোটি টাকা। তিনি আরও জানান, এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল এবং ১টি সিমকার্ড উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ৫০ হাজার টাকার বিনিময়ে কক্সবাজার থেকে ঢাকায় ভয়ানক মাদক ক্রিস্টাল মেথ আইস পাচার করছিল।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম