শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় মাদ্রাসার শিশু শিক্ষার্থী ধর্ষিত


চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-28 20:05:15
সাতকানিয়ায় মাদ্রাসার শিশু শিক্ষার্থী ধর্ষিত

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ার একটি মাদ্রাসায় ৯ বছরের এক কন্যা শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছদাহা গাওছিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া নামক মাদ্রাসার অভিযুক্ত হুজুরের শয়ন কক্ষে।

আজ রবিবার দুপুরে শিশুকে ধর্ষনের দায়ে নুরুল ইসলাম(২৩) নামে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত নুরুল ইসলাম বাশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ডিগ্রী পাড়ার মৃত রৌশনুজ্জামান এর ছেলে।

জানা যায়, উপজেলার ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খোর্দ কেওচিয়া এলাকার নুরুল হোসেন এর মেয়ে কলি (ছদ্মনাম) ওই এলাকার ছদাহা গাওছিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া নামক মাদ্রাসায় পড়ালেখা করত। গত সোমবার বিকালে অভিযুক্ত হুজুর অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে কক্ষ পরিষ্কার করানোর কথা বলে কলিকে রেখে দেয়। পরে অভিযুক্ত মৌলানা নুরুল ইসলাম কৌশলে দরজা বন্ধ করে দিয়ে কলিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করেন।

পরে ধর্ষনের শিকার শিশুটি কাঁদতে কাঁদতে তার মা শাহিন আক্তারকে বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। ভুক্তভোগীর মা এলাকাবাসীর নিকট উক্ত বিষয়ে নালিশ দেন। তখন তারা আজ বিচার  করবে কাল বিচার করবে বলে কালক্ষেপণ করেন। শেষ পর্যন্ত শিশুটির মা আজ(২৮ আগস্ট) থানায় অভিযোগ দায়ের করেন।

জানতে চাইলে সাতকানিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন আমরা আসামীকে গ্রেফতার করেছি, তার বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম