চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ কার্যক্রম চলে।এতে সাধারণ অভিভাবক সদস্য পদে ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্তির জন্য ২০৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন এমরান হোসেন, ২০৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ইউনুছ, ১৯১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. নজরুল ইসলাম ও ১৮৩ ভোট পেয়ে চতুর্থ হয়ে মোহাম্মদ নাছির শাহ'সহ নির্বাচিত হয়েছেন মোট ৪জন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে শওকত আলী ১৪০টি, নাছের আহমদ ১২৯টি ও নুর মোহাম্মদ ১১৬টি ভোট পেয়েছেন। অন্যদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২৩৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিলু আক্তার। তার প্রতিদ্বন্দ্বী খতিজা বেগম পেয়েছেন ১৭৬ ভোট।
এছাড়াও সাধারণ শিক্ষক প্রতিনিধি পদে প্রিয়তোষ বিশ্বাস ৭টি পেয়ে প্রথম ও মো. খোরশেদ আলম ৫টি ভোট পেয়ে দ্বিতীয় হয়ে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ পেয়েছেন ৪ ভোট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এম শাহ আলম চৌধুরী ও দাতা সদস্য পদে শওকত হোসেন সেতু এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে সুরভী বড়ুয়া নির্বাচিত হয়েছেন।নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও এ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার "সুমন শর্মা"।
আগামী ৭ দিনের মধ্যে সভাপতি পদটি চূড়ান্ত করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে কমিটি অনুমোদনের জন্য প্রেরণ করা হবে বলে জানান তিনি।এদিকে ভোট গ্রহণকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ ছিল উপজেলার মরিয়ম নগর ইউনিয়নে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পাদনে সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম ও রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকীর নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা দায়িত্বরত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম