শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল


লোহাগাড়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-27 12:51:45
উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল-এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় লোহাগাড়ায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৬ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর উপজেলা মডেল মসজিদে দোয়া মাহফিল আয়োজন করেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।

দোয়া মাহফিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ বেঙ্গল, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা বিআরডিবি'র সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন মেম্বার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গফুর।

উল্লেখ্য-শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। তিনি দেশের বাইরে থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম