দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উত্তোলনকারীকে ১ লক্ষ জরিমানা প্রদান ও ৫৬০৩০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।আজ বুধবার দুপুরে উপজেলার খাগরিয়া ইউনিয়নের তহসিল অফিস সংলগ্ন নদী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত জরিমানা আদায় ও বালুগুলো জব্দ করা হয়।জানা যায়, সাতকানিয়া উপজেলাধীন খাগরিয়া ইউনিয়ন তহসিল অফিস সংলগ্ন নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে খাগরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত মফজল আহামদের ছেলে মো, ওসমান (৪০) এর বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১০০০০০ টাকা অর্থদন্ড ও ৫৬০৩০ ঘনফুট বালু জব্দ করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা। উক্ত অভিযানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ এবং সাতকানিয়া থানার এ.এস.আই জনাব নুরুন্নবী ও সঙ্গীয় ফোর্স।সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা বলেন,জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম