শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করায় অর্ধলক্ষ টাকা জরিমানা


চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-24 17:02:15
অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করায় অর্ধলক্ষ টাকা জরিমানা

দক্ষিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করায় অর্ধলক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।আজ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত জরিমানা প্রদান করা হয়।জানাযায়,আজ বুধবার সকাল সাড়ে ৮ টা হতে দুপুর ১ টা পর্যন্ত অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় পুকুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মো, কাওসার (৩৮)কে বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০০০০ টাকা জরিমানা করা হয়।পরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৭০০ ফুট পাইপ জব্দ করে  স্থানীয় সাধারণ সদস্য  মামুনুর রশীদের  জিম্মায় দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন,জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম